কাঞ্চন-জায়েদ জিতলেও হারলেন বাপ্পারাজ

মিশা-জায়েদ প্যানেল থেকে নির্বাচন করেও বাপ্পারাজ চেয়েছিলেন সভাপতি হিসেবে জিতে আসুন ‘বেদের মেয়ে জোছনা’ নায়ক। তার সে ইচ্ছাপূরণ হলেও হারলেন ঢাকাই সিনেমার ‘ট্র্যাজেডি কিং’।

২৮ জানুয়ারি বিএফডিসি দিনব্যাপী অনুষ্ঠিত হয় চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এতে মিশা-জায়েদ প্যানেল থেকে কার্যকরী পরিষদ সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন নায়করাজের ছেলে বাপ্পারাজ। নির্বাচনে তিনি ১১৭ ভোট পেয়েও হেরেছেন।

নির্বাচনের আগে এক সাক্ষাৎকারে এই নায়ক বলেছিলেন, সভাপতি হিসেবে বিরোধী প্যানেলের ইলিয়াস কাঞ্চনকে চান তিনি। সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে চান নিজ প্যানেলের জায়েদ খানকে।

তার মতে, শিল্পীদের ইজ্জত–সম্মান ফেরাতে হলে ইলিয়াস কাঞ্চনকে সভাপতি হিসেবে দরকার।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বাপ্পারাজের পছন্দের প্রার্থীই জিতেছে।