অ্যাওয়ার্ড পেলেন নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান

শিক্ষায় বিশেষ অবদান রাখায় ‘এটিএন বাংলা-উন্নয়নে বাংলাদেশ অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন নর্দান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে এই সম্মাননা প্রদান করা হয়।

এ ছাড়াও ২০২১ সালে অর্থনীতি, স্বাস্থ্য, আইটি, যোগাযোগ, তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন সেক্টরে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে দেশ-বিদেশের অনেক বরেণ্য ব্যক্তি উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি