ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

চতুর্থ অধ্যায় : ওয়ার্ড প্রসেসিং

বহুনির্বাচনী

১. কোনটি ওপেন সোর্স সফটওয়্যার?

ক. টাইপিং                               খ. এডিটিং

গ. পেইন্ট                                 ঘ. ওপেন অফিস রাইটার

২. লেখালেখির সঙ্গে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য কোনটি?

ক. টাইপিং          খ. ওয়ার্ড     গ. সংরক্ষণ        ঘ. টাইপরাইটার

৩. কোনো লেখাকে সুন্দর করে সাজিয়ে-গুছিয়ে উপস্থাপন করাকে কী বলে?

ক. ওয়ার্ড প্রসেসর             খ. টাইপিং

গ. ওয়ার্ড প্রসেসিং             ঘ. টাইপরাইটার

৪. লেখালেখির সঙ্গে ওয়ার্ড প্রসেসরের দ্বিতীয় বড় পার্থক্য কোনটি?

ক. সংরক্ষণ              খ. সময়       গ. পদ্ধতি      ঘ. এডিটিং

৫. কোনটি বাণিজ্যিক সফটওয়্যার?

ক. ওপেন অফিস রাইটার    খ. ইজি ওয়ার্ড

গ. ওয়ার্ড প্যাড                 ঘ. মাইক্রোসফট ওয়ার্ড

৬. বর্তমানে ছাপার কাজ সহজ হয়েছে কীসের সাহায্যে?

ক. ক্যালকুলেটর               খ. কম্পিউটার

গ. ছাপাখানা                                ঘ. টাইপ রাইটার

৭. বিনামূল্যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কোনটি?

ক. মাইক্রো সফটওয়্যার                  খ. উইন্যামপ       গ. ওপেন অফিস রাইটার    ঘ. ফটোশপ

৮. মাইক্রোসফট ওয়ার্ডের মতো অপর সফটওয়্যারের নাম হচ্ছে

K. Open office writer              L. Open text writer

M. Open copy writer                N. Microsoft Excel

৯. ওয়ার্ড প্রসেসরে নিচের কোন কাজগুলো করা যায়?

র. বানান শুদ্ধ করা যায়

রর. পুরাতন অংশ বাদ দেওয়া যায়

ররর. নতুন অংশ যোগ দেওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                 খ. র ও ররর 

গ. রর ও ররর                  ঘ. র, রর ও ররর

উত্তর

১. ঘ, ২. গ, ৩. গ, ৪. ক, ৫. ঘ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ঘ