পারলেন না রফিকরা

কুড়ি ওভারের ম্যাচে দুদল মিলে করল ৪৮৭। শনিবার ওমানের আল আমেরাতের এমন রান উৎসবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের মোহাম্মদ রফিকও। ১৮ বলে ২২ রান করেছেন এক বাউন্ডারি ও এক ছক্কায়। তবে শেষ পর্যন্ত জিততে পারেনি তার দল এশিয়া লায়ন্স। কেভিন পিটারসনের ২২ বলে ৪৮, কোরি অ্যান্ডারসনের ৪৩ বলে অপরাজিত ৯৪, স্যামির ১৭ বলে ৩৮ আর ব্র্যাড হ্যাডিনের ১৬ বলে ৩৭ রানে ব্যাটিংয়ে আমন্ত্রিত জায়ান্টস করে ৫ উইকেটে ২৫৬ রান। দিলশান-জয়াসুরিয়া-মিসবাহ-ইউসুফরা সবাই রান করলেও কেউই একটা ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৩৯ রান করেন মোহাম্মদ ইউসুফ। ১২১ রানে ৪ উইকেট হারানোর পর খেলতে নামা রফিক ১৭তম ওভারের শেষ বলে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন।