পুরান ঢাকার সূত্রাপুরে আগুনে পুড়ে ইব্রাহিম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ২টার দিকে ঘরে আগুন লেগে মৃত্যু হয় তার। তিনি শারীরিক প্রতিবন্ধী।
স্বজনরা জানান, সূত্রাপুরের কলতা বাজারের লবণ ফ্যাক্টরির গলির একটি টং ঘরে একা থাকতেন ইব্রাহিম। । স্থানীয় লোকজন আগুন নেভানোর পর ঘর থেকে ইব্রাহিমের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন) মো. আসাদুজ্জামান। আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।