কর্ণফুলীতে নৌকা উল্টে বাবা-ছেলে নিখোঁজ

চট্টগ্রামে কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে ডিঙ্গি নৌকা উল্টে নিখোঁজ হয়েছেন বাবা ও ছেলে। গতকাল রবিবার ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদরঘাট থানার আনু মাঝির ঘাটসংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তপন দাস (৪০) ও তার ছেলে সমীর দাস (১২) পশ্চিম পটিয়া উপজেলার বাসিন্দা। তাদের উদ্ধারে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌবাহিনী নদীতে তল্লাশি চালাচ্ছে।

প্রত্যক্ষদর্শী মিজান নামে এক শ্রমিক দেশ রূপান্তরকে বলেন, নদীর অপর পাড় থেকে ডিঙি নৌকা বেয়ে ভোরে মাছ ধরার জন্য নদীতে আসে ওই দুজন। এ সময় নদীতে জোয়ার ছিল। ডিঙ্গি নৌকাটি আনু মাঝির ঘাটের দিকে আসার আগেই ভাটার টান পড়ে। এ সময় নৌকাটি নোঙর করে রাখা একটি জাহাজের নিচে তলিয়ে যায়। ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সেকান্দর মোল্লা বলেন, ‘আমরা দুপুর ২টা পর্যন্ত একটানা নদীতে তল্লাশি করেছি।