ফেনী রিপোর্টার্স ইউনিটির সদস্যদের নিজস্ব অর্থায়নে সংবাদপত্র বিক্রয় কর্মীদের শীতবস্ত্র উপহার দেওয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় ইউনিটি প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইমলাম স্বপন মিয়াজী।
ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমএ ফেনী জেলা সভাপতি অধ্যাপক ডা. সাহেদুল ইসলাম ভূঞা কাওসার, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মনির, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পারভেজুল ইসলাম হাজারী।
শীতবস্ত্র পেয়ে খুশি হয়েছেন বলে জানান সংবাদপত্র বিক্রেতা হারুন, বেলাল, মিজানসহ অর্ধশতাধিক কর্মী। তারা বলেন, প্রতিদিন সকালে প্রচণ্ড শীতে আমরা সবার ঘরে, অফিস-আদালতে সংবাদপত্র বিলি করলেও কোনো প্রতিষ্ঠান এ বছর শীতবস্ত্র দেয়নি।
এ সময় ইউনিটির সাবেক সভাপতি ও এনটিভি, জনকণ্ঠের ফেনী জেলা প্রতিনিধি ওছমান হারুন মাহমুদ দুলাল, সাবেক সভাপতি এনামুল হক পাটোয়ারী (দৈনিক নয়া পয়গাম), সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ), যতন মজুমদার (দৈনিক যুগান্তর), মো. মাইন উদ্দিন (দৈনিক স্টার লাইন), আলী হায়দার মানিক (ফেনীর সময়)ও জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক (দৈনিক ইনকিলাব), প্রচার সম্পাদক তোফায়েল আহাম্মদ নিলয় (মোহনা টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কৃষাণ মোশাররফ (ফেনীর সময়), দপ্তর সম্পাদক মফিজুর রহমান (দৈনিক দিনকাল), ক্রীড়া সম্পাদক শফি উল্লাহ রিপন (দৈনিক দেশ রূপান্তর), সদস্য আবুল কাশেম চৌধুরী (বাংলাদেশ বেতার), নুর তানজিলা রহমান (সাপ্তাহিক স্বদেশকণ্ঠ), সহযোগী সদস্য শরিফ ভূঞা (ঢাকা টাইমস), আজিজ আল ফয়সাল (দৈনিক স্টার লাইন), সাহাব উদ্দিন (দৈনিক ফেনী), জাকারিয়া ভূঞা (নয়া পয়গাম)ও সাইফুল ইসলাম( আলোকিত প্রতিদিন) প্রমুখ উপস্থিত ছিলেন।