শুরুতে কথা ছিল সাত ভেন্যুতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সেটা চারে নামিয়ে এনেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সোমবার তারা জানায় তিন ভেন্যুতে হবে খেলা। আর কাল পেশাদার লিগ কমিটির জরুরি সভায় ভেন্যু সংখ্যা নেমে এসেছে দুইয়ে।
আগামীকাল থেকে লিগ হবে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়াম ও মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। শেষ মুহূর্তে ভেন্যু তালিকা থেকে বাদ পড়েছে বসুন্ধরা ক্রীড়া কমপ্লেক্স। বাফুফের সঙ্গে বসুন্ধরা গ্রুপের মতের অমিল হওয়ায় হয়েছে এই সিদ্ধান্ত।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘কিংসের চাওয়া ছিল কেবলমাত্র তাদের ও শেখ রাসেলের ম্যাচ হবে সেখানে। আমরা চেয়েছিলাম অন্য দুই ভেন্যুর মতো বসুন্ধরায়ও বাকি ম্যাচ আয়োজন করতে। তবে দু’পক্ষ ঐকমত্যে পৌঁছায়নি বলে বিশেষ পরিস্থিতিতে দুই ভেন্যুতে খেলা হবে।’