পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ‘ইউক্রেন ইস্যুতে কোনো পক্ষ নেবে না বাংলাদেশ। এমনকি এই উত্তেজনায় কাউকে পক্ষগত সমর্থন করা হবে না। বাংলাদেশ মনে করে, তারা উভয়েই বন্ধুপ্রতিম দেশ। তাই কোনো দেশকে রেখে, কোনো দেশকে সমর্থন না করার নীতিগত অবস্থান নিয়েছে ঢাকা।’
গতকাল মঙ্গলবার নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব।
তিনি বলেন, ‘এ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা চাই সব পক্ষ যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সিদ্ধান্ত নেয়।’