খুঁড়িয়ে হাঁটছেন কিম! কী হয়েছে উত্তর কোরিয়ার ত্রাস একনায়কের?

আমেরিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন দাপটের সঙ্গেই তার দেশ শাসন করেন। একের পর এক মিসাইল পরীক্ষা করে জাতিসংঘের উদ্বেগও বাড়িয়েছেন তিনি। সেই কিম আচমকা খুঁড়িয়ে হাঁটছেন!

মঙ্গলবার উত্তর কোরিয়ায় মুক্তি পেয়েছে প্রেসিডেন্ট কিমকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র। “The Great Year of Victory, 2021” বা ‘মহাবিজয়ের বছর ২০২১’ শীর্ষক প্রায় দুই ঘন্টার ওই ছবিতে মিসাইল তৈরি ও করোনা মহামারীকে রুখতে কিমের ‘সফল পদক্ষেপ’ ও অবদানের কথা তুলে ধরা হয়েছে। সেখানেই কিমকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে।

শুধু তাই নয়, দেখা যাচ্ছে আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন তিনি। আর তার এই শারীরিক পরিবর্তন নিয়েই এবার গুজবের বাজার গরম। অনেকেই মনে করছেন, গতবছর গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন কিম। তবে সেই খবর গোপন রাখা হয়। সেরে উঠলেও তার শরীরে এখনও সেই অসুস্থতার ছাপ রয়ে গিয়েছে।

এদিকে, বাধাবিঘ্ন কাটিয়ে কিমের গুণগান করলেও কেমন ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে জয়লাভ করেছে উত্তর কোরিয়া সেই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি তথ্যচিত্রটিতে। তবে বিশ্লেষকদের মতে, ২০২০-২১ সালে করোনা মহামারীর জেরে বিপাকে পড়ে পিয়ংইয়ং। সেই ধাক্কা এখন কাটিয়ে উঠতে পারেনি সেদেশ।

কিমের বিপদ আরও বাড়িয়ে মার্কিন নিষেধাজ্ঞার জেরে চাষবাসের জন্য প্রয়োজনীয় সার যাচ্ছে না দেশটিতে। ফলে একের পর এক মিসাইল পরীক্ষার দরুন আন্তর্জাতিক মঞ্চে একঘরে কিম তথ্যচিত্রে সত্য গোপন করার চেষ্টা করছেন।

দশা দেশবাসীর। তবে এবার তা সবচেয়ে সংকটজনক অবস্থায় পৌঁছল। এর জন্য একের পর প্রাকৃতিক বিপর্যয়কে দায়ী করেছেন কিম জং উন।

যদিও বিশেষজ্ঞদের রিপোর্টে, একাধিক প্রাকৃতিক বিপর্যয়, কৃষিক্ষেত্রে সঠিক পরিকল্পনা ও পরিকাঠামোর অভাব-সহ একাধিক বিষয়কে দায়ী করা হয়েছে। কিন্তু সেসবকে আমলে না দিয়ে উত্তর কোরিয়ার একনায়ক মন্তব্য করেছিলেন, এই অবস্থায় সকলের উচিত কম খাবার খাওয়া।