নবম-দশম শ্রেণি বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

অষ্টম অধ্যায় : বাংলায় ইংরেজ শাসনের সূচনাপর্ব

বহুনির্বাচনী

১. দ্বিতীয় চার্লস কীভাবে বোম্বাই শহর লাভ করেন?

ক. বুদ্ধির মাধ্যমে              খ. কৌশলে

গ. বিয়ের যৌতুক হিসেবে   ঘ. যুদ্ধ করে

২. দ্বৈত শাসনের সময় ঘটেছিল

i. দুর্ভিক্ষ                                    ii. বিশৃঙ্খলা

iii. দুই-তৃতীয়াংশ লোকের মৃত্যু

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                 ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সমীর মুন্সীগঞ্জ থেকে চাঁদপুর ব্যবসা করতে এসে আধিপত্য বিস্তার করে এবং অন্যান্য এলাকা থেকে আসা ব্যবসায়ীদের তাড়িয়ে দেয়। পরে তিনি রাজনীতির সঙ্গে জড়িয়ে ক্ষমতা দখল করে অত্র এলাকার অধিপতি হয়।

৩. উদ্দীপকের সঙ্গে কোন ঔপনিবেশিক শাসনের মিল রয়েছে?

ক. পর্তুগিজ                                 খ. ফরাসি

গ. ওলন্দাজ                                ঘ. ইংরেজ

৪. সে সময়ে অন্যান্য এলাকার ব্যবসায়ীরা হলো

i. পর্তুগিজ                                 ii. ফরাসি

iii. ইংরেজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                 ঘ. i, ii ও iii

৫. নবাবের সব পদক্ষেপ ছিল

i. দেশ ও জনগণের বিরুদ্ধে           ii. দেশ ও জনগণের স্বার্থে

iii. ইংরেজদের স্বার্থ বিরোধী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                 ঘ. i, ii ও iii

৬. রবার্ট ক্লাইভ কীসের মাধ্যমে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে?

ক. দেওয়ানি সনদের মাধ্যমে           খ. শিক্ষা সনদের মাধ্যমে

গ. ফৌজদারি সনদের মাধ্যমে         ঘ. নাগরিকত্ব সনদের মাধ্যমে

৭. সিরাজউদ্দৌল্লা আলীবর্দী খানের কী ছিলেন?

ক. ভাই                          খ. দৌহিত্র

গ. ভাতিজা                                 ঘ. পুত্র

৮. নিচের কোনটির সঙ্গে কর্নওয়ালিসের মিল রয়েছে?

ক. সুবেদার                                 খ. ফকির           

গ. জমিদার                                 ঘ. কৃষক

৯. ছিয়াত্তরের মন্বন্তর কী?

ক. খরা                          খ. ভূমিকম্প

গ. বন্যা                          ঘ. দুর্ভিক্ষ

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একজন ঠকবাজ লোক এক বোকা লোকের সঙ্গে বন্ধুত্ব করে একটি খামার গঠনের উদ্যোগ নেয়। এখন ঠকবাজ লোকটি বোকা লোকটিকে লোভ দেখিয়ে তার সমস্ত কিছু কেড়ে নেয়।

১০. উক্ত ঠকবাজ লোকটির সঙ্গে মিল রয়েছে

ক. রবার্ট ক্লাইভ                খ. মীরজাফর

গ. লর্ড মাউন্টব্যাটেন                     ঘ. লর্ড কর্নওয়ালিস

১১. আলোচ্য ঘটনা দ্বারা প্রকাশিত শাসকের সময় ঘটেছিল

i. এক-তৃতীয়াংশ লোকের মৃত্যু        ii. দুর্ভিক্ষ

iii. বিশৃঙ্খলা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                                 খ. ii ও iii

গ. i ও iii                                 ঘ. i, ii ও iii

উত্তর

১.গ, ২. ক, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. গ,৯. ঘ, ১০. ক, ১১. ঘ