র‌্যাবের কাছে স্বীকারোক্তি

তালাক দেওয়ায় স্ত্রী শ্যালিকা ও শাশুড়িকে এসিড নিক্ষেপ

মানিকগঞ্জের সাটুরিয়ায় স্ত্রী, শ্যালিকা ও শাশুড়িকে এসিড নিক্ষেপ মামলার একমাত্র আসামি নাঈম মল্লিককে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব। গ্রেপ্তার নাঈম মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রামের মৃত নিজাম মল্লিকের ছেলে। র‌্যাবের দাবি, স্ত্রীর কাছ থেকে তালাক পাওয়ায় নাঈম তাকে এসিড নিক্ষেপ করেছেন বলে স্বীকার করেছেন।

র‌্যাব-৪-এর লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, গত মঙ্গলবার বিকেলে সদর উপজেলার সাকরাইল থেকে গ্রেপ্তার করা হয় নাঈমকে। জিজ্ঞাসাবাদে এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন নাঈম।