টানা দশম বারের মতো বিশ্বকাপ চূড়ান্তপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার সিরিয়াকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে খেলা নিশ্চিত করে তারা। কোরিয়ার গ্রুপেরই শীর্ষ দল ইরান এর আগে এশিয়া থেকে প্রথম দেশ হিসেবে চূড়ান্তপর্বে উঠেছিল। সবমিলিয়ে ১৩টা দেশ এখন পর্যন্ত কাতারের টিকিট কাটল। আয়োজক কাতার ছাড়া বাকিরা হচ্ছে- সার্বিয়া, স্পেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড ও জার্মানি। এশিয়ার অন্য গ্রুপে মঙ্গলবার জাপানের কাছে ০-২ গোলে হেরে যাওয়ায় সৌদি আরবের চূড়ান্তপর্বে ওঠা আরেকটি রাউন্ড পর্যন্ত আটকে গেছে। তাদের পয়েন্ট ১৯। জাপান ১৮। আর ওমানের সঙ্গে ড্র করে অস্ট্রেলিয়া খানিকটা পিছিয়ে পড়েছে। তাদের পয়েন্ট ১৫। মার্চের চতুর্থ সপ্তাহের শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়াকে খেলতে হবে জাপান ও সৌদি আরবের সঙ্গে। ইন্টারনেট