অ্যাম্বুলেন্সে শিশুর মৃত্যু

৭ জনের বিরুদ্ধে বাবার মামলার পর গ্রেপ্তার ২

সাভারের বাইপাইলে অ্যাম্বুলেন্স আটকে রেখে চালককে মারধরের সময় ভেতরে থাকা ক্যানসারে আক্রান্ত ৯ বছরের শিশু আফসানার মৃত্যুর ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। গত মঙ্গলবারের ওই ঘটনার পর সেদিন রাতেই আফসানার বাবা আলম মিয়া সাতজনকে আসামি করে মামলাটি করেন। মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল বুধবার আদালতে পাঠায় পুলিশ। গ্রেপ্তাররা হলো টাঙ্গাইলের ভুঞাপুরের দোপাকান্দী গ্রামের হানিফ খান (৪৫) এবং একই থানা এলাকার খুপিবাড়ী গ্রামের মো. ইমরান (২৫)।