ধোনি এবার ওয়েব সিরিজে

সুপার হিরোর ভূমিকায় আসতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। বিনোদন জগতে প্রবেশ ঘটতে চলেছে ভারতের সাবেক অধিনায়কের।

এর আগে ভারতের ধোনিকে নিয়ে তৈরি হয়েছিল চলচ্চিত্র। সেই ছবিতে তার নাম ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত। বক্স অফিসের সুপারহিট হয়েছিল ‘এমএস ধোনি আনটোল্ড স্টোরি’।

এবার পর্দায় আসতে চলেছেন ধোনি। সিনেমা নয়, গ্রাফিক নভেলে দেখা যাবে তাকে। নিজে অভিনয় না করলেও সুপারহিরোর মুখের জায়গায় বসানো হয়েছে ধোনির মুখ। এই গ্রাফিক নভেলের নাম ‘অথর্ব’। 

বুধবার নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ‘প্রোমো’ তুলে ধরেন ধোনি। তিনি জানান, নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের ‘ফার্স্ট লুক’। আমি খুশি এটি সবার সামনে তুলে ধরতে পেরে।’’

এই ওয়েব সিরিজে ধোনিকে একজন সুপারহিরো ও যোদ্ধা হিসেবে দেখা যাবে। যাকে দর্শকেরা আধুনিক গ্রাফিক নভেল হিসেবে বর্ণনা করেছেন।

গ্রাফিক শিল্পীদের একটি দল অথর্ব’র একটি ম্যাজিকাল জগৎ তৈরি করতে কয়েক বছর সময় নিয়েছেন। উপন্যাসটিতে ১৫০টির বেশি চিত্র রয়েছে।