জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে সৈয়দ মিনারের ২৫ গান

এই সময়ের জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে গীতিকার সৈয়দ মিনারের ২৫ টি গানের মিউজিক ভিডিও ‘মিনার মিউজিক মঞ্চ’ নামের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। গত ১ ফেব্রুয়ারি চ্যানেলটিতে কামরুজ্জামান রাব্বির কণ্ঠে ‘নূরনাহার’ শিরোনামের গানটি প্রকাশের মধ্য দিয়ে চ্যানেলটির আত্মপ্রকাশ হয়।

এই প্রসঙ্গে গীতি কবি সৈয়দ মিনার বলেন, ‘মিনার মিউজিক মঞ্চ’ নামের আমাদের ইউটিউব চ্যানেলটিতে আমার লেখা ২৫ টি গান বাউল শফি মন্ডল, গামছা পলাশ, রাজিব শাহ, ক্লোজআপ তারকা সালমা, অবিনাশ বাউল, মাহতিম সাকিব, এফ এ সুমন, শামস ভাই সহ বিভিন্ন শিল্পীরা গেয়েছেন।

তিনি বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে একটি করে গানের মিউজিক ভিডিওসহ গানগুলো আমাদের চ্যানেলে প্রকাশ করছি। গানগুলো সুর ও কথা ধর্মীয়, ভক্তিমূলক, প্রেমের ও আধ্যাত্মিক ধারায় তৈরি করা হয়েছে। আশা করছি, সব গানগুলো মানুষের হৃদয়ে দীর্ঘদিন গেঁথে থাকবে।’