একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় সরকারের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, ‘কর্র্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ও গণঅভ্যুত্থান সংঘটিত করে সরকার পতনের মাধ্যমে জাতীয় সরকার গঠন করতে হবে। এ জাতীয় সরকারই রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরার নিজ বাসায় আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, ‘আইনের শাসনের অনুপস্থিতি, নির্বাচনহীনতা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বে রাষ্ট্রের মর্যাদা ক্ষুণœ হয়ে এখন তলানিতে। এ অবস্থা বিদ্যমান থাকলে ভূরাজনীতিতে বাংলাদেশ বড় ধরনের সংকটে নিপতিত হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের ভেতরে মানুষের বাক-ব্যক্তিস্বাধীনতা নেই, ভয়ের সংস্কৃতিতে মানুষ কথা বলতে পারছে না।
সভায় আরও বক্তব্য দেন জেএসডির স্থায়ী কমিটির সদস্য ছানোয়ার হোসেন তালুকদার, মো. সিরাজ মিয়া, তানিয়া রব এবং শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।