প্রায় আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ রেলওয়ের প্রকল্প পরিচালক মো. রমজান আলীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আদালতের নির্দেশে এরই মধ্যে রমজান আলীর ছয়তলা একটি বাড়ি ক্রোক করা হয়েছে, যা অবৈধভাবে অর্জন করা হয়েছে।
দুদকের জনসংযোগ কার্যালয় সূত্র জানায়, গত ২৫ জানুয়ারি সংস্থার প্রধান কার্যালয় রমজান আলীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে। আগামী সপ্তাহে তদন্ত কর্মকর্তা উপপরিচালক মো. আলী আকবর আদালতে সেটা দাখিল করবেন।
এর আগে ২০২০ সালের ১৬ আগস্ট দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক মো. আবুবকর সিদ্দিক বাদী হয়ে রমজান আলীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন।