জয়পুরহাটে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইছাহাক আলী (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার ভোর ৫টার দিকে ক্ষেতলাল উপজেলার নিশি নাজির পাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইছাহক আলী ক্ষেতলাল উপজেলার তিলাবদুল মধ্যেপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।
র্যাব -৫ জয়পুরহাট কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ শনিবার দুপুরে জানান, গত ১ ফেব্রুয়ারি দুপুরে প্রতিবেশী ইছাহাক আলীর বাড়িতে গেলে সেখানে কেউ না থাকার সুযোগে ইছাহাক মেয়েটিকে ধর্ষণ করে পালিয়ে যান। আহত মেয়েটি চিৎকার করলে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার ভোর ৫টার দিকে তার এক আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।