‘গাঙ্গুবাই’ আলিয়াকে ‘সেরা’ বললেন মহেশ ভাট, উচ্ছ্বাস দীপিকা-ক্যাটরিনারও

শুক্রবার প্রকাশ্যে এসেছে আলিয়া ভাটের বহু প্রতিক্ষীত ছবি ‘গঙ্গুবাই কাঠিয়াওয়ারি’র ট্রেলার। আর সেখানে আলিয়াকে দেখেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন পরিবার থেকে শুরু করে বলিউড ইন্ডাস্ট্রির বন্ধু ও পরিবাররা। ট্রেলার নিয়ে প্রশংসা করতে ভোলেননি দীপিকা-ক্যাটরিনারাও।

আলিয়ার বাবা মহেশ ভাট মেয়েকে বলেন নিজের ‘মাস্টারপিস’। সঙ্গে জানান, ট্রেলারে আলিয়া নিজের আলাদা জায়গা করে নিয়েছে। মহেশ ভাটের কথায়, ‘আলিয়া গাঙ্গুবাই হিসেবে মানিয়ে গিয়েছে কারণ সে নিজেকে কোনও নির্দিস্ট ধাঁচে ফেলেনি’।

মেয়ের উদ্দেশে মহেশকে বলতে শোনা যায়, ‘যেরকম আছো সেরকমই থাকো। নিজেকে বদলে ফেল না ভুলেও। তাহলেই তুমি পারবে নিজের সুগন্ধ ছড়িয়ে দিতে। যারা পৃথিবীর কাছে নিজেকে প্রমাণ করতে চায়, তারাই নিজেকে বদলায়। তবে একটা ফুল কিন্তু নিজের প্রচার করে না। গাঁজা কিন্তু কখনও গোলাপ হতে চায় না। এটা ভাবেই না তুমি ওর হয়ে প্রচার চালাচ্ছ না ওকে পিষে দিচ্ছ তা নিয়ে’।

‘গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি’-র ট্রেলার নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন দীপিকা আর লিখেছেন, ‘শুভেচ্ছা’। যার প্রত্যুত্তরে আলিয়াকে দিতে দেখা গিয়েছে কিসিং ইমোজি। ক্যাটরিনাও ইনস্টা স্টোরিতে ট্রেলার শেয়ার করে লিখেছেন, ‘আল্লু… আর অপেক্ষা করতে পারছি না’। আর এটার উত্তরে ছবির নায়িকা আলিয়াকে একটি জিআইএফ ব্যবহার করতে দেখা গিয়েছে।

রণবীরও বাদ জাননি। পাপারাৎজিদের সামনে আসতেই আলিয়ার ছবির ট্রেলার নিয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। আর তাতে ছবির ট্রেলারে গঙ্গুবাইয়ের একটি সিগনেচার পোজ হুবহু নকল করেন রণবীর। পেছন ঘুরে জোড় হাতে নমস্কার। আর সেই ছবি নিজের ইনস্টায় শেয়ার করে আলিয়া লিখেছেন, ‘বেস্ট বয়ফ্রেন্ড এভার’।