প্রথম স্ত্রীকে দেখে বিয়ের মঞ্চ ছেড়ে দৌড় বরের

পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। হই হুল্লোড়, গান বাজনা, অতিথিরা আসছেন। বরযাত্রীও এসে হাজির। বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। এমন সময় বিয়ের আসরে প্রথম স্ত্রী দুই সন্তানকে নিয়ে হাজির। আর প্রথম স্ত্রীকে দেখেই আসর ছেড়ে দৌড়ে পালালেন বর।

শুক্রবার ভারতের আসানসোলের হাটন রোডের একটি হোটেলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পাত্র পঙ্কজ পাসোয়ান ভারতের আসানসোলের বুধা এলাকায় বাসিন্দা। স্থানীয় এক তরুণীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল তার। বাকি সব প্রস্তুতি তখন শেষ। বিয়ের মণ্ডপ তৈরি করা হচ্ছিল। কিন্তু বর-কনে বিয়ের পিঁড়িতে বসার আগেই ঘটল বিপত্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুকে নিয়ে বিয়ের আসরে আসেন এক গৃহবধূ। নিজেকে পঙ্কজের প্রথম স্ত্রী বলে পরিচয় দিয়ে রীতিমতো চিৎকার-চেঁচামেচি করতে শুরু করেন তিনি।

ওই গৃহবধূর দাবি, তিনি বিহারের জামুই-র বাসিন্দা। সাত বছর আগে ভালোবেসে তাকে বিয়ে করেছেন পঙ্কজ। এমনকি, সঙ্গে থাকা দুই শিশুও তাদেরই। মাস চারেক আগে তাকে ও দুই সন্তানকে বাপের বাড়িতে রেখে এসেছিলেন পঙ্কজ। কিছুদিন আগে জানতে পারেন, স্বামী ফের বিয়ে করতে চলেছেন। এরপর দুই সন্তানকে নিয়ে চলে আসেন আসানসোলে।

অভুক্ত অবস্থায় স্টেশনে রাত কাটিয়েছেন তিনি। শেষপর্যন্ত যখন থানায় অভিযোগ জানানোর হুমকি দেন।

সংশ্লিষ্ট থানা-পুলিশ জানিয়েছেন, এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন।