ওয়ার্নারের মনে যে ক্ষত এখনো দগদগে

আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ডেভিড ওয়ার্নারকে। পরে তো একাদশেও জায়গা হারান। সেই বিষয়গুলো খুব আঘাত করেছিল ওয়ার্নারকে।

‘ব্রেট লি পডকাস্টে’ বিষয়টি নিয়ে কথা বলেছেন ওয়ার্নার। এ সময় ক্ষোভ বেরিয়ে আসে অস্ট্রেলিয়ার ওপেনারের থেকে।

ওয়ার্নার বলেন, ‘গত বছর আইপিএলে নেতৃত্ব চলে যাওয়ার পর ধাক্কা লেগেছিল। ভেবেছিলাম আমার পরিসংখ্যানের দিকে নজর দেওয়া উচিত। তবে এই বিষয়ে নিয়ে কিছু বলা বা পোস্ট করার মতো কিছু করিনি।’

আইপিএলে অনেক ঝড় বইয়ে গেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স করেন ওয়ার্নার। দেশকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতাতে রাখেন বড় ভূমিকা।