বেজোসের প্রমোদতরী যেতে ভাঙা হচ্ছে সেতু

আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের জন্য তৈরি একটি বিলাসবহুল প্রমোদতরীর নির্বিঘœ চলাচলে নেদারল্যান্ডসের রটারডাম শহরের ঐতিহাসিক একটি সেতু ভেঙে ফেলা হচ্ছে। রটারডাম কর্র্তৃপক্ষ সেতুটি ভেঙে ফেলার কথা নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে বিবিসি।

রেকর্ড অর্থ ব্যয়ে প্রমোদতরীটি নির্মাণ করেছে ডাচ কোম্পানি ওশানকো। গত বছর এর সঙ্গে যুক্ত হন জেফ বেজোস। বেজোসের জন্য তৈরি প্রমোদতরীটির দৈর্ঘ্য ৪১৭ ফুট বা ১২৭ মিটার। এটি এতটা উঁচু যে কোনিংশ্যাভেন নামের ওই সেতুর নিচ দিয়ে চলাচল করতে পারবে না।

রটারডামের মেয়রের এক মুখপাত্র সাংবাদিকদের জানান, ওশানকোর মাধ্যমেই সেতুটি ভাঙার খরচ দেবেন বেজোস। নেদারল্যান্ডসের সংবাদমাধ্যমে বলা হয়, স্থানীয়ভাবে ডি হেফ নামে পরিচিত সেতুটির মধ্যবর্তী অংশ অস্থায়ীভাবে ভেঙে ফেলা হবে, যাতে বেজোসের জন্য তৈরি প্রমোদতরীটি চলাচল করতে পারে।