বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
পদ ও যোগ্যতা : এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিসটেন্ট ১০ জন। পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। হিসাবরক্ষক ২ জন। বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম :১০২০০-২৪৬৮০ টাকা। ক্যাশিয়ার ৫ জন। বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ক্যাশিয়ার কাম ইউডিএ ১ জন। বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। বেতনক্রম: ১০২০০-২৪৬৮০ টাকা। ২৭ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর।
(http://bbs.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১০ ফেব্র“য়ারি ২০২২ বিকাল ৫টা পর্যন্ত। আবেদন ও অন্যান্য বিষয়ে দরকারি সব তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির এই www.bbs.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, এফএ অ্যান্ড এমআইএস উইং, পরিসংখ্যান ভবন, ই-২৭/এ, আগারগাঁও, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ২৪ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৭
বাংলাদেশ কারিগরি শিক্ষা
বোর্ড, ঢাকা
পদ ও যোগ্যতা : কোয়ালিটি অ্যাসুরেন্স অফিসার ২ জন। দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিসহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা এবং আইসিটি ব্যবহারে দক্ষ অথবা কারিগরি বা প্রকৌশলে স্নাতক বা সমমান ডিগ্রি পাসসহ কারিগরি শিক্ষার ক্ষেত্রে ইন্সট্রাক্টর বা সমমান পদে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং আইসিটি ব্যবহারে দক্ষ অথবা ১ম শ্রেণিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সমমানের যোগ্যতাসহ জুনিয়র ইন্সট্রাক্টর বা সমমান পদে ৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং আইসিটি ব্যবহারে দক্ষ। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। তবে বিভাগীয় প্রার্থী এবং অধিক যোগ্যতাসম্পন্নদের বেলায় বয়স শিথিলযোগ্য। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্বা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বোর্ডের www.bteb.gov.bd) এই ওয়েবসাইটে। ((http://bteb.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১২ ফেব্র“য়ারি ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ৮/সি শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৩ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬
গ্রন্থনা : আনিকা তাহসিন