এক ঝলকে

আবারও লাইফ সাপোর্টে লতা

কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। নেওয়া হয়েছে লাইফ সাপোর্টে। এমন খবর সামনে আসতেই উদ্বেগ প্রকাশ করছেন গুণী এই শিল্পীর ভক্ত অনুরাগীরা। এএনআই-এর প্রতিবেদন অনুসারে, লতা মঙ্গেশকরের সার্বিক অবস্থার অবনতি। অবস্থা বেশ আশঙ্কাজনক। এরইমধ্যে নেওয়া হয়েছে ভেন্টিলেটশনে। আপাতত তরুণ প্রজন্মের মেধাবী অভিনেতা সোহেল মন্ডলের সময়টা বেশ ভালো যাচ্ছে। পরপর দুটি ওয়েব কনটেন্ট মুক্তি পেয়েছে। সামনে আসছে দারুণ একটি কাজ। তার সঙ্গে কথা বলেছেন রণ আইসিইউতেই ডাক্তারদের নজরদারিতে রয়েছেন তিনি।  গেল সপ্তাহেই ভেন্টিলেশন থেকে বের করা হয় তাকে। চিকিৎসক প্রিত সামদানি এবং তার টিমের পর্যবেক্ষণে ছিলেন লতা। জানুয়ারির শুরুতেই করোনা রিপোর্ট পজেটিভ আসে লতার। তারপর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। ৯ জানুয়ারি থেকে সেখানেই আছেন তিনি। তার শরীরে সামান্য উন্নতির আভাস পাওয়া গিয়েছিল। তবে, শনিবারের পাওয়া খবর অনুযায়ী আবারও পরিস্থিতি গুরুতর। লতার মুখপাত্র গায়িকার পরিবারের তরফে এর আগেই দেশবাসীর কাছে আবেদন রেখেছেন, ‘অনুরোধ, ভেসে বেড়ানো ভুয়া খবরকে গুরুত্ব দেবেন না। লতাদিদি এখনো আইসিইউতে আছেন। বিশিষ্ট চিকিৎসক এবং তার দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসক এবং পরিবারকে নিজেদের ব্যক্তিগত পরিসরে শান্তিতে থাকতে দিন।’

বাফটায় সর্বাধিক মনোনয়নে ‘ডুন’

ব্রিটেনের চলচ্চিত্রবিষয়ক সর্বোচ্চ পুরস্কার বাফটার ৭৫তম আসরে সর্বাধিক ১১টি শাখায় মনোনীত হয়েছে ‘ডুন’। গত বৃহস্পতিবার মনোনয়ন তালিকা ঘোষণা করেছে ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা)। ‘ডুন’ মনোনয়ন পেয়েছে সেরা চলচ্চিত্র, অ্যাডাপ্টেড চিত্রনাট্য, মৌলিক সুর, কাস্টিং, চিত্রগ্রহণ, পোশাক পরিকল্পনা, সম্পাদনা, শিল্প নির্দেশনা, রূপসজ্জা ও চুলসজ্জা, শব্দ এবং স্পেশাল ভিজ্যুয়াল ইফেক্টস বিভাগে। ১৯৬৫ সালে প্রকাশিত আমেরিকান সাহিত্যিক ফ্রাঙ্ক হারবার্টের ‘ডুন’ উপন্যাস অবলম্বনে কল্পবিজ্ঞানধর্মী ছবিটি পরিচালনা করেছেন কানাডার ডেনি ভিলন্যুভ। একটি মূল্যবান সম্পদ নিয়ন্ত্রণের জন্য আন্তঃছায়াপথে যুদ্ধকে কেন্দ্র করে সাজানো ‘ডুন’ ছবিটি তারকায় ঠাসা। অভিনয় করেছেন টিমোতি শালামে, জেন্ডায়া, হাভিয়ার বারদেম, জশ ব্রোলিন, জেসন মোমোয়া, রেবেকা ফার্গুসন, ডেভ বাউটিস্তা, অস্কার ইসাক, স্টেলান স্কসকর্ড, শার্লোট র‌্যাম্পলিং প্রমুখ। আগামী ১৩ মার্চ লন্ডনের রয়েল আলবার্ট মিলনায়তনে সশরীরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন অস্ট্রেলিয়ান অভিনেত্রী রেবেল উইলসন। বাফটায় মনোনীত কিংবা বিজয়ীরা অস্কার-দৌড়ে সাধারণত এগিয়ে থাকেন। গত বছর বাফটায় সেরা চলচ্চিত্র ‘নোম্যাডল্যান্ড’ অস্কারেও পুরস্কার জেতে। এ ছাড়া বাফটার প্রায় সব শাখার বিজয়ীরা অস্কারেও সেরা হয়েছে গত বছর।

সিম্ফনির শুভেচ্ছাদূত বুবলী

মোবাইল ফোনের দেশীয় ব্র্যান্ড সিম্ফনির অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। এডিসন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহীদের উপস্থিতিতে সিম্ফনি মোবাইলের মার্কেটিং এজেন্সি পিংক ক্রিয়েটিভের ব্যবস্থাপনা পরিচালক চিত্রনায়ক রিয়াজ এবং শবনম বুবলী এই চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এই নায়িকা বলেন, ‘সিম্ফনি মোবাইল বাংলাদেশের ব্র্যান্ড এবং সবচেয়ে বেশি বিক্রীত হওয়া হ্যান্ডসেট ব্র্যান্ড। গুণগত মান অক্ষুন্ন রেখে মানুষের চাহিদা অনুযায়ী মোবাইল তৈরি করে সিম্ফনি মোবাইল। এ কারণেই আমি সিম্ফনির সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছি।’ বুবলী আরও জানান, ‘এই দুই বছরে সিম্ফনি টিমের একজন হয়ে সমস্ত প্রচার-প্রচারণায় অংশ নেব। সিম্ফনির আরও প্রসারের জন্য চিত্রনায়ক রিয়াজ ভাইয়ের অনেক ধরনের আইডিয়া আছে। টিভিসি, ওভিসিসহ সেই সব কাজে আমাকে পাওয়া যাবে।’ রিয়াজ বলেন, ‘এত স্বল্পমূল্যে সিম্ফনি ছাড়া আর কোনো ব্রান্ড এতগুলো সেবা দিতে পারছে না। তাই ১৮ কোটির দেশে ১২ কোটি মানুষ কোনো না কোনো সময় সিম্ফনি ব্যবহার করেছেন। আমরা সেই যাত্রাকে আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই।’