নিখোঁজের ৬ দিন পর আইডিয়ালের শিক্ষক উদ্ধার

নিখোঁজের ছয় দিন পর মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষক হারুনুর রশীদকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় তাকে রাজধানীর সায়েদাবাদ থেকে উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের সহকারী কমিশনার (এসি) রাশেদ হাসান বলেন, করোনার প্রাদুর্ভাবের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। বাসা থেকে সায়েদাবাদে গিয়ে একটি হোটেলে অবস্থান করছিলেন। গত ৩১ জানুয়ারি স্কুল থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি শিক্ষক হারুনুর রশীদ। তাকে না পেয়ে সবুজবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। এসি রাশেদ হাসান বলেন, ওই শিক্ষককে উদ্ধারের পর জিডিমূলে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।