ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগ দেওয়া হবে। ২টি পদে মোট ২৬ জনকে নিয়োগ দেয়া হবে। এই চাকরিতে ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা শুধু আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক- ২২টি।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পাশ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।
পদের নাম: অফিস সহায়ক- ০৪টি।
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পাশ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম: আবেদন ফরম স্ব-হস্তে পূরণ করে আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলা প্রশাসক, ঢাকা এর কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে।