কোচিংয়ে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

রাজধানীর মৌচাকে একটি আবাসিক কোচিং সেন্টারে যৌন নিপীড়নের অভিযোগে কাজী জামিল উদ্দীন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।

জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে জানান, গত শনিবার বিকেলে এ অভিযোগে মৌচাক মার্কেট এলাকা থেকে একটি ফোন আসে।

রমনা থানার ওসি মনিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ৯৯৯-এর মাধ্যমে অভিযোগের পরিপ্রেক্ষিতে কোচিং সেন্টারের প্রধান শিক্ষক কাজী জামিল উদ্দীনকে (৪৩) আটক করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে।