পঞ্চম অধ্যায় : জীবনের জন্য খেলাধুলা
সাধারণ প্রশ্ন
১. জীবন রক্ষার জন্য সাঁতার জানা অপরিহার্য ব্যাখ্যা করো।
উত্তর : পানির অপর নাম যেমন জীবন তেমনি পানির আরেক নাম মরণও যদি সাঁতার জানা না থাকে। যে সাঁতার জানে না তার জীবনের ষোল আনাই বৃথা। জীবন রক্ষা, ক্রীড়া ও আনন্দ লাভের জন্য পানির ওপর ভেসে থাকা এবং সামনে অগ্রসর হওয়াকে সাঁতার বলে। সাঁতারকে বলা হয় সর্বোৎকৃষ্ট পূর্ণাঙ্গ ব্যায়াম। সাঁতারে দেহের সব অঙ্গ অংশগ্রহণ করে। প্রাচীনকালে মানুষ যখন গুহায় বাস করত তখন থেকেই মানুষের জীবন রক্ষার তাগিদ থেকে সাঁতারের উদ্ভব। স্বাস্থ্য ও জীবন রক্ষার জন্য সবারই সাঁতার শেখা উচিত। সাঁতার জানা না থাকলে পানিতে পড়ে গেলে সে আর বাঁচতে পারবে না তা সে যতই প্রভাবশালী, বিত্তশালী কিংবা জ্ঞানীগুণী হোক না কেন। পানি তাকে রক্ষা করবে না। সাঁতার জানলে সে নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনও রক্ষা করতে পারে। সাঁতার জানা না থাকলে অল্প পানিতে পড়েও মানুষ মারা যায়।
২. ফল্স স্টার্ট একজন ক্রীড়াবিদকে প্রতিযোগিতার অযোগ্য করে তোলে ব্যাখ্যা করো।
উত্তর : ফল্স স্টার্টের আভিধানিক অর্থ হলো ভুলভাবে আরম্ভ বা শুরু করা। এর কার্যকরী অর্থ হলো, শুরুর পূর্বে শুরু করা। ফল্স স্টার্ট মূলত সাঁতার, দৌড় ইত্যাদি প্রতিযোগিতায় প্রচলন রয়েছে। যদি কোনো খেলোয়াড়/প্রতিযোগী ঋরৎব বা বাঁশির শব্দের পূর্বে স্বল্প দূরত্বের ও মধ্যম দূরত্বের দৌড় বা সাঁতার শুরু করে তবে সেই প্রতিযোগীকে প্রতিযোগিতার অযোগ্য বলে বিবেচিত করা হয় বা ঘোষণা করা হয়। একজন প্রতিযোগী একবারও ফল্স স্টার্ট নিতে পারবে না। প্রতিযোগিতায় যাতে ফল্স স্টার্ট না হয় সেজন্য প্রতিযোগীকে প্রতিযোগিতার পূর্ব থেকেই মনোযোগের সহিত স্টার্ট অনুশীলন করতে হবে।