সীতাকুন্ডে শিক্ষার্থীদের টিকার দ্বিতীয় ডোজ শুরু

সীতাকুন্ডের আরও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের ২ হাজার ১১২ জন শিক্ষার্থী করোনার দ্বিতীয় ডোজ টিকা পাবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে উপজেলা পরিষদ হলরুমে তাদের টিকা প্রদান কর্মসূচি শুরু করা হবে।

মঙ্গলবার সাদেক মস্তান (র.) উচ্চ বিদ্যালয়, সীতাকুন্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয় এই তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এর আগে গত ৭ জানুয়ারি এই শিক্ষার্থীদের করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

পরদিন বুধবার পাবে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের আরও ২৪১৮ জন শিক্ষার্থী। একই কেন্দ্রে (উপজেলা পরিষদ হলরুম) তাদেরও টিকা দেওয়া হবে। প্রতিষ্ঠান তিনটি হল সীতাকুন্ড সরকারি মহিলা কলেজ, ভাটেরখিল উচ্চ বিদ্যালয় ও সীতাকুন্ড বালিকা উচ্চ বিদ্যালয়।

সীতাকুন্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকার জানান, করোনার ১ম ডোজ টিকা পেয়েছে সর্বমোট ৪ হাজার ৪০১ জন শিক্ষার্থী। কিছু শিক্ষার্থী ১ম ডোজ টিকা নিতে ব্যর্থ হয়। যারা আগে টিকা পেয়েছে তাদের ২য় ডোজের সঙ্গে যারা ১ম ডোজ মিস করেছে তাদের ১ম ডোজ দেওয়া হবে।