বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
পদ ও যোগ্যতা : কম্পিউটার অপারেটর ৩ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের পাস এবং কম্পিউটারের কাজে ২ বছরের অভিজ্ঞতা। কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০, ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বোর্ডের (www.bteb.gov.bd) এই ওয়েবসাইটে। (http://bteb.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১২ ফেব্র“য়ারি ২০২১ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ৮/সি শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৩ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৭
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)
পদ ও যোগ্যতা : প্রোগ্রামার ১ জন। কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি। সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার অথবা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা। প্রোগ্রামিং করার বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা। ১০ জানুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। বেতনক্রম : ৩৫৫০০- ৬৭০১০ টাকা। সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), ই-১৭, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা; এই ঠিকানায় অফিস চলাকালীন আবেদন জমা দেওয়া যাবে ১৩ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত।
সূত্র : ইত্তেফাক, ১৫ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ১
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং) ৩ জন। পেট্রোলিয়াম ডিসিপ্লিনে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে সরকারি বা সমজাতীয় প্রতিষ্ঠানে ৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতাসহ পেট্রোলিয়াম ডিসিপ্লিনে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। টেলিটকের এই (http://bogmc.teletalk.com.bd) ওয়েবসাইট অথবা পেট্রোবাংলার এই (www.potrobangla.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩১ ডিসেম্বর ২০২১, পৃষ্ঠা ৮ ও ৯
গ্রন্থনা : আনিকা তাহসিন