চলতি বছরে বিদেশে ৯ লাখের বেশি কর্মীর কর্মসংস্থানের সম্ভাবনা দেখছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। একই সঙ্গে করোনা পরিস্থিতির উন্নতি এবং মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন তিনি।
জার্নালিস্টস ফোরাম অন মাইগ্রেশন (জেএফএম) নেতাদের সঙ্গে গত সোমবার মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
ইমরান আহমদ বলেন, ‘করোনা মহামারী-পরবর্তী শ্রমবাজার সম্প্রসারণে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
জার্নালিস্টস ফোরাম অন মাইগ্রেশনের সভাপতি মনির হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল হক, কার্যকরী সদস্য মো. শামসুল ইসলাম, রেজা মাহমুদ ও আবদুল্লাহ মো. কাফি উপস্থিত ছিলেন।