সাভারে ৭ ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

ঢাকার সাভারে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে ইট তৈরির অভিযোগে সাভার-আশুলিয়ায় সাতটি ভাটায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভাটাগুলো বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল মঙ্গলবার সাভারের আমিনবাজার ও শিমুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। তিনি সাংবাদিকদের জানান, অবৈধভাবে আমিনবাজারের সালেহপুর এলাকায় সোনার বাংলা ব্রিকস, একেবি ব্রিকস, আনান ব্রিকস, এএসবি অ্যান্ড কোং ব্রিকস ইট তৈরি করে বাজারজাত করে আসছিল। অভিযানে চারটি ভাটার সব কার্যক্রম বন্ধ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।