মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ২৬টি থানার কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার বিএনপি ঢাকা মহানগর উত্তরের দায়িত্বপ্রাপ্ত দপ্তর মো. জিয়াউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ্ আমান ও সদস্যসচিব আমিনুল হক এ সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত ২৬টি মেয়াদোত্তীর্ণ থানা কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বিলুপ্ত ঘোষণা করা হলো।’