নানামুখী চাপে আবারও প্রিমিয়ার লিগ ফুটবল সাত ভেন্যুতে ফেরার চিন্তা করছে বাফুফে। গতকাল বুধবার এ রকম ইঙ্গিত মিলেছে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, ‘সাত ভেন্যুর সর্বশেষ অবস্থা আমরা লিগ কমিটির পরবর্তী সভায় (শুক্রবার) তুলে ধরব। পাশাপাশি নতুন কোনো ভেন্যু সংযোজন বা বাড়ানো যায় কিনা সেই প্রস্তাবনাও আমরা তুলে ধরব। কুমিল্লা ভেন্যুতে ১৬ ফেব্রুয়ারি একটি ক্রিকেট ম্যাচ আছে, তাই কিছুটা সময় নিয়ে সেই ভেন্যুটা তৈরি করতে হবে।’ বসুন্ধরা কিংস অ্যারেনাতেও ম্যাচ আয়োজনের ইচ্ছের কথা জানান সোহাগ।