রাজধানীতে মাদক বিক্রি-সেবনের অভিযোগে গ্রেপ্তার ৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ৩২৫৭৫ পিস ইয়াবা, ২৫.৫ গ্রাম ১৮৪ পুরিয়া হেরোইন, ৫ কেজি ১৮৫ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা, ৫৪ বোতল ফেনসিডিল, ১৩.৫ লিটার দেশি মদ ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার মূলে জব্দ করা হয়।

ডিএমপি জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা হয়েছে।