বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন নাটক ‘চিরকুট’। নাটকের কাহিনি লিখেছেন বিদ্যুৎ রায়। জুয়েল হাসানের চিত্রগ্রহণে নাটকটিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেতা সালমান মুক্তাদির, রোকাইয়া জাহান চমক, সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি ও শিখা খান ও মোইন খান । চিরকুট নাটকের টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। গানটি লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীত করেছেন কাওসার খান। প্রকাশ হবে ১২ ফেব্রুয়ারি আরটিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। এ ছাড়া রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে নাটকটি ।
নাটকের গল্পে দেখা যাবে উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতা গাড়ি ড্রাইভ করে নিজেই, বাসায় শুধুমাত্র তার মা আর সে থাকে। নিয়মিত শরীরচর্চা তার অভ্যাস। একদিন সকালে ছাদের উপর ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও সাথে চিরকুট রাখা দেখলে কৌতুহলবসত চারদিকে খুঁজতে থাকে। দেয়ালের আড়াল থেকে কেউ তাকে ফলো করছে বুঝতে পেরে সে অন্য খেলায় মেতে ওঠে। সে ওই চিরকুটে নিজের ফোন নম্বর লিখে রেখে আসে। আর সেই সূত্র ধরে সোহানের সাথে হৃদিতার প্রথমে কথা বলা, তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এক সাথে মিশতে গিয়ে হৃদিতার ওভার স্মার্টনেসের কাছে সোহান বারবার বোকা সেজে যায়। ইচ্ছা করে সোহানকে বারবার বোকা বানানোর বিষয়টি হৃদিতা খুব এনজয় করে। কখনো রেস্টুরেন্টে, কখনো রাস্তায়, কখনো শপিংমলে, আবার কখনো মাঝরাতে ডেকে হৃদয়কে বোকা বানায় হৃদিতা। মজার মজার ঘটনা নিয়ে এগিয়ে যায় ‘চিরকুট’ নাটক।