ফুডপ্যান্ডার লাভলেন ক্যাম্পেইনে ‘৫০ শতাংশ লাভ ব্যাক’ অফার

ভালোবাসা দিবস উপলক্ষে ফুডপ্যান্ডা চালু করেছে ‘লাভলেন’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের অধীনে গ্রাহকদের জন্য থাকছে ’৫০ শতাংশ লাভ ব্যাক’ অফার।

ফুডপ্যান্ডা জানিয়েছে, ভালোবাসা দিবস অনেকের জন্যই বিশেষ একটি দিন, আর মুখরোচক খাবার ছাড়া যেকোনো উদ্‌যাপনই থেকে যায় অসম্পূর্ণ। ভোজনরসিকেরা যাতে মজাদার খাবার ও অফারের সঙ্গে ভালোবাসার এই দিনটি উদ্‌যাপন করতে পারেন তা নিশ্চিত করবে ফুডপ্যান্ডার ক্যাম্পেইনটি।

গত ৭ ফেব্রুয়ারি শুরু হওয়া ক্যাম্পেইন চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ক্যাম্পেইন চলাকালীন, নির্দিষ্ট গ্রাহকেরা ফুডপ্যান্ডা ভাউচার হিসেবে তাদের মোট অর্ডার মূল্যের অর্ধেক ফেরত পাওয়ার সুযোগ পাবেন। ’৫০ শতাংশ লাভ ব্যাক’ পেতে, ক্রেতাদের ক্যাম্পেইন চলাকালীন কমপক্ষে চার বা তার বেশি সংখ্যক বার নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে ন্যূনতম ৫০০ টাকার (প্রতি বার) অর্ডার করতে হবে।

যে পাঁচজন ক্রেতা সর্বোচ্চ সংখ্যক বার অর্ডার করবেন, তারা জিতে নেবেন এই ভাউচার।

এই ক্যাম্পেইনের পাশাপাশি, ডেলিভারি এবং পিক-আপ উভয় ক্ষেত্রে ফুডপ্যান্ডায় ক্রেতাদের জন্য রয়েছে বিভিন্ন অফার এবং ভাউচার।