বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা
পদ ও যোগ্যতা : অফিস সহকারী কাম ডাটা প্রসেসর ২ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০, ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম: ৯৩০০-২২৪৯০ টাকা। হিসাব সহকারী কাম ডাটা প্রসেসর ১ জন। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার চালনায় দক্ষ। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০, ইংরেজিতে ৪০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১৩ জানুয়ারি ২০২২ তারিখে বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। নিয়োগ বিজ্ঞপ্তিসহ অন্যান্য দরকারি সব তথ্য পাওয়া যাবে বোর্ডের (www.bteb.gov.bd) এই ওয়েবসাইটে।(http://bteb.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১২ ফেব্র“য়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ৮/সি শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৩ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৭
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)
পদ ও যোগ্যতা : সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট অ্যান্ড সেইফটি) ২ জন। পরিবেশ বিজ্ঞান (এনভায়রনমেন্টাল সায়েন্স) বিষয়ে ১ম শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর অথবা ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তরসহ স্নাতক সম্মানে ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএ অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স এ ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি পাস। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। টেলিটকের এই (http://bogmc.teletalk.com.bd) ওয়েবসাইট অথবা পেট্রোবাংলার এই (www.potrobangla.org.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা), ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ৩১ ডিসেম্বর ২০২২, পৃষ্ঠা ৮ এবং ৯
মানবিক সাহায্য সংস্থা
পদ ও যোগ্যতা : জোনাল ম্যানেজার (ক্ষুদ্র ঋণ) ৫ জন। স্নাতকোত্তর বা সমমান। জোনাল, রিজিওনাল ম্যানেজার বা সমন্বয়কারী পদে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা অথবা এরিয়া ব্যবস্থাপক পদে ৪ বছরের অভিজ্ঞতাসহ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে মোট ১০ বছরের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। স্থায়ীকরণে বেতন-ভাতা হবে ৪৭০০০-৫৫০০০ টাকা। নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা), ২৯ পশ্চিম পান্থপথ, ঢাকা; এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ১৫ ফেব্রুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তিসহ সংস্থার অন্যান্য তথ্য জানা যাবে এই (www.mssbd.org/Career) ওয়েবসাইট থেকে।
সূত্র : প্রতিষ্ঠানের ওয়েবসাইট
গ্রন্থনা : আনিকা তাহসিন