বৈদ্যুতিক গাড়ি শিল্প বিকাশে ৬ দফা সুপারিশ

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যানবাহনে কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণ ও তেল-পেট্রলবাহিত জ্বালানিনির্ভরতা কমিয়ে আনতে দেশে বৈদ্যুতিক গাড়ির উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন উদ্যোক্তারা। এ লক্ষ্যে তারা বেশ কয়েকটি সুপারিশ তুলে ধরেন।

গতকাল বৃহস্পতিবার অনলাইন প্ল্যাটফর্মে আয়োজিত এক সভায় উদ্যোক্তা ও বিশেষজ্ঞদের আলোচনা থেকে এই সুপারিশসমূহ উঠে আসে। বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স ও গ্লোবাল স্ট্র্যাটেজিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান রিকার্ডো যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্সের প্রজেক্ট ম্যানেজার ও সিনিয়র বিজনেস কনসালট্যান্ট মিহাদ-উল হক। রিকার্ডোর কর্মসূচি সমন্বয়ক মাতে আন্তোসিক এ বিষয়ে একটি পর্যালোচনা তুলে ধরেন।

স্বাগত বক্তব্য দেন লাইটক্যাসলের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ইভদাদ আহমেদ খান মজলিশ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন রিকার্ডোর এনালিস্ট কনসালট্যান্ট আন্না ওলফ, ঢাকা কাস্টের প্রতিষ্ঠাতা ফাহরিন হান্নান, এডভান্স ডায়নামিক্স-এর সহ-প্রতিষ্ঠাতা তৌসিফ আনোয়ার, লিলির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ সাইফ প্রমুখ।