গৌরীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ময়মনসিংহের গৌরীপুরে জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

বৃহস্পতিবার রাত ১১টার দিকে পৌর শহরের কালীপুর মধ্যম তরফ এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুবায়ের ইবনে নুর প্রজ্ঞা উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ কালনের ছেলে। জুবায়ের ঢাকার ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ে এলএলবি মাস্টার্সের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার দিন রাতে নিজের রুমে ঘরে গিয়ে দরজা বন্ধ করে ঘরের আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে জুবায়ের। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, মৃত্যুর কারণ জানতে তদন্ত চলছে।