রামপালের বিএনপি নেতা মজনুর মৃত্যু

বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উজলকুড় ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ মল্লিক মিজানুর রহমান মজনু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বেলা ১১টায় রামপাল উপজেলার ফয়লাহাট কামাল উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া শোক জানিয়েছেন বাগেরহাট জেলা ও রামপাল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।