দেশে শনাক্ত করোনা রোগী ১৯ লাখ ছাড়াল

দেশে করোনা শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ১৯ লাখ ছাড়িয়েছে। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। 

সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে মোট ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন করোনা রোগী শনাক্ত হলো। করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন।

২৪ ঘণ্টায় ২৯ হাজার ৯০৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩০ হাজার ৪৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৪৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।