মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ মো. কায়সারের মৃত্যুতে হবিগঞ্জের মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে আনন্দ র্যালি করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় থেকে ক্যাপ্টেন (অব.) কাজী কবির উদ্দিনের নেতৃত্বে এই র্যালি করা হয়।
র্যালি শেষে বক্তব্য রাখেন- উপজেলার ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এনাম খান, উপজেলা সন্তান কমান্ড সভাপতি ওসমান আলী শাহ, ধর্মঘর ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি আলাউদ্দিন, উৎফল দেব প্রমুখ।
বক্তারা সৈয়দ কায়সারের দুই সহোদর সহ তার বাহিনীর সদস্যদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।