ইতালি থেকে ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির মরদেহ আশা শুরু

ইতালি থেকে থেকে ভূমধ্যসাগরে নিহত ৭ বাংলাদেশির মরদেহ বাংলাদেশে আসা শুরু হয়েছে। শনিবার মাদারীপুরের সদর উপজেলার ইমরান হোসেনের মরদেহ ঢাকায় এসে পৌঁছেছে।

প্রতিদিন একজন করে বাকি ছয়জনের মরদেহ আগামী ছয় দিনে এসে পৌঁছাবে। রোমের বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানান।

ইমরানের মরদেহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক   বিমানবন্দরে এসে পৌঁছানোর পর প্রবাসী কল্যাণ ডেস্ক মরদেহটি গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করে। এরপর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অ্যাম্বুলেন্সে মরদেহ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

ভূমধ্যসাগরে মারা যাওয়া ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ করেছে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন ও জয় তালুকদার ওরফে রতন। একই উপজেলার ঘটকচর গ্রামের সাফায়েত ও  মোস্তফাপুর গ্রামের জহিরুল। এছাড়া মাদারীপুর সদর উপজেলার বাপ্পী নামের এক ব্যক্তিকে   শনাক্ত করা গেলেও তার গ্রামের তথ্য পাওয়া যায়নি। সুনামগঞ্জের  জামালগঞ্জ   উপজেলার  মামুদপুর গ্রামের সাজ্জাদ। কিশোরগঞ্জ জেলার উপজেলার সাইফুল নামের এক ব্যক্তিকে শনাক্ত করা গেলেও তার গ্রামের তথ্য পাওয়া যায়নি।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান দেশ রূপান্তরকে বলেছিলেন, মরদেহগুলো সিসিলি প্রদেশের এগ্রিজেন্তোতে মর্গে রাখা আছে। লাশ ফেরত পাঠানো বা দাফন সম্পাদনের পূর্ব পর্যন্ত মর্গে রাখা হবে।

প্রসঙ্গত, ২৫ জানুয়ারি লিবিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে যাওয়ার পথে   অতিরিক্ত ঠান্ডায় এই ৭ বাংলাদেশি মারা যান।