নবম-দশম শ্রেণি : ফিন্যান্স ও ব্যাংকিং

ষষ্ঠ অধ্যায় : মূলধনী আয়-ব্যয় প্রাক্কলন

বহুনির্বাচনী

১. কোনো একটি প্রকল্পে ৬০০০০ টাকা বিনিয়োগ করা হলো। বছর শেষে উক্ত প্রকল্পে নিট ক্ষতি হলো ৩০০০ টাকা এবং অবচয় ধরা হলো ৮০০০ টাকা। প্রকল্পটির নগদ প্রবাহের পরিমাণ কত?

ক. ৩০০০ টাকা   খ. ৮০০০ টাকা  গ. ৫০০০ টাকা  ঘ. ১১০০০ টাকা

২. প্রতিষ্ঠানের চলতি খরচ এবং স্থায়ী খরচ একত্র করলে কোনটি পাওয়া যায়?

ক. মোট আয়  খ. মোট মুনাফা  গ. মোট আয়কর              ঘ. মোট ব্যয়

৩. জনাব কামাল একটি নার্সারি পরিচালনা করেন। মূলধন বাজেটিং-এর সাহায্যে তিনি কোন সিদ্ধান্ত  নেবেন?

ক. চারার মূল্য ঠিক করবেন

খ. কর্মীর বেতন দেবেন

গ. পানি সেচের আধুনিক যন্ত্র ক্রয় করবেন

ঘ. দারোয়ান নিয়োগ দেবেন

৪. জনাব এনায়েত একটি বেসরকারি প্রতিষ্ঠানে আর্থিক ব্যবস্থাপক হিসেবে নিয়োজিত আছেন। তিনি এ বছরের জন্য প্রতিষ্ঠানের নগদ প্রবাহ প্রাক্কলন করতে চান। এমতাবস্থায় জনাব এনায়েতকে নগদ প্রবাহ প্রাক্কলন করতে হলে নির্ধারণ করতে হবে

র. মূলধনী ব্যয়     রর. চলতি খরচ         ররর. অন্যান্য ব্যয়

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                             খ. র ও ররর 

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

৫. মূলধন বাজেটিং-এর সিদ্ধান্ত প্রয়োজন হয়Ñ

র. নতুন পণ্য বাজারে ছাড়া  রর. ব্যবসায় সম্প্রসারণে

ররর. কর্মী প্রশিক্ষণে

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর                                             খ. র ও ররর 

গ. রর ও ররর                              ঘ. র, রর ও ররর

৬. নগদ প্রবাহকে নগদ মূল্যে করতে কোনটি প্রয়োজন?

ক. নিট মুনাফা                              খ. বাট্টা হার

গ. নিট বর্তমান মূল্য                                   ঘ. মূলধন ব্যয়

নিচের উদ্দীপকটি পড়ে ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

একজন ব্যবসায়ী একটি মেশিন ক্রয় করতে চান। মেশিনটির মূল্য ১৫,০০০ টাকা। মেশিনটি ব্যবহার করে তিনি আগামী ৪ বছরে বার্ষিক ৫০০০ টাকা আন্তঃপ্রবাহ নিশ্চিত করতে পারবেন।

৭. উক্ত ব্যবসায়ীর পে-ব্যাক সময় কত?

ক. ২ বছর              খ. ৩ বছর         গ. ৪ বছর         ঘ. ৫ বছর   

৮. কোনো উৎস থেকে প্রতিষ্ঠানে আন্তঃনগদ প্রবাহ ঘটে?

ক. ক্রয়   খ. নিট মুনাফা     গ. গড় বিনিয়োগ   ঘ. বিক্রয়

উত্তর

১. গ, ২. ঘ, ৩. গ, ৪. ঘ, ৫. ক, ৬. খ, ৭. খ, ৮. ঘ