শাহবাগে রাস্তার পাশে বক্সে দুই নবজাতকের লাশ

রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়কের পাশে একটি বক্সে কাপড়ে মোড়ানো অবস্থায় দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করে। এদের বয়স ১-২ দিন হবে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার এসআই শাহাবউদ্দিন জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ গেটের বিপরীত পাশে ছবির হাট হতে টিএসসি যাওয়ার মাঝখানে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতক পাওয়া যায়।

তিনি বলেন, নবজাতকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।