হাবিপ্রবিতে কৃষিবিদ দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষিবিদ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে রোববার সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন অনুষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান।

বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধুর কৃষি দর্শন ও বাংলাদেশের খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।

কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. রওশন আরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এম. কামরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার।

বক্তব্য রাখেন সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সাজ্জাত হোসেন সরকার, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল  সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. তাহেরা ইয়াসমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. একেএম রুহুল আমীন, জেনেটিকস অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের প্রফেসর ড. ভবেন্দ্র কুমার বিশ্বাস, মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মো. খালেদ হোসেন ও সংস্থাপন শাখার উপপরিচালক কৃষিবিদ মো. ফেরদৌস আলম।