ডিম খাওয়ার জন্য শিশু-কিশোরদের অনুপ্রাণিত কর্মসূচি গ্রহণ করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। গত দুদিন সরকারি তিতুমীর কলেজ ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রায় ১০০ শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের বিজ্ঞান জাদুঘরের পক্ষ থেকে বিশেষ স্মারক উপহারও প্রদান করা হয়। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ‘ ডিম শিশুদের মেধাবিকাশে, দৃষ্টিশক্তি বাড়াতে ও অন্ধত্ব প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখে।’ বিজ্ঞপ্তি