বাংলাদেশ ট্যুরিজম বোর্ড
পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ৩ জন। কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষ। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন। ২য় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ২০, ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। ১৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ৩২ বছর। (http://btb.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ১৮ ফেব্রুয়ারি ২০২২ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ও অন্যান্য বিষয়ে দরকারি সব তথ্য পাওয়া যাবে প্রতিষ্ঠানটির এই (www.tourismboard.gov.bd) ওয়েবসাইটে। যোগাযোগ : বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (জাতীয় পর্যটন সংস্থা), পর্যটন ভবন (৯ম ও ১০ম তলা), প্লট ই/৫-সি-১, আগারগাঁও প্রশাসনিক এলাকা, শেরেবাংলা নগর, ঢাকা।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন, ১৭ জানুয়ারি ২০২২, পৃষ্ঠা ৯
বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়
পদ ও যোগ্যতা : বুয়েট আইসিটি সেলে আইটি ইঞ্জিনিয়ার ১ জন। বেতনক্রম: ৪৩০০০-৬৯৮৫০ টাকা। হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ১ জন। বেতনক্রম: ৩৫৫০০-৬৭০১০ টাকা। সহকারী হার্ডওয়ার ইঞ্জিনিয়ার ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ডিএইআরএস অফিসে সহকারী পরিচালক (তথ্য ও প্রকাশনা) ১ জন। বেতনক্রম : ২৯০০০-৬৩৪১০ টাকা। কেন্দ্রীয় লাইব্রেরিতে সহকারী লাইব্রেরিয়ান ১ জন। বেতনক্রম : ২৯০০০-৬৩৪১০ টাকা। জুনিয়র সহকারী লাইব্রেরিয়ান ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। রেজিস্ট্রার অফিসে প্রশাসনিক কর্মকর্তা ২ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। বস্তু ও ধাতব কৌশল বিভাগে সহকারী এক্সপেরিমেন্টাল ইঞ্জিনিয়ার ১ জন। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সবগুলো পদের আবেদনের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসহ যাবতীয় সব দরকারি তথ্য পাওয়া যাবে বুয়েটের এই (www.regofficebuet.ac.bd) ওয়েবসাইটে এবং বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে। আবেদন জমা দেওয়া যাবে ২০ ফেব্রুয়ারি ২০২২ অফিস চলাকালীন পর্যন্ত। যোগাযোগ : রেজিস্ট্রার, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ৩ ফেব্রুয়ারি ২০২২, পৃষ্ঠা ৬
দিশা
পদ ও যোগ্যতা : সিনিয়র ক্রেডিট অফিসার (গ্রেড-৩), ক্রেডিট অফিসার (গ্রেড-১) এবং ক্রেডিট অফিসার (গ্রেড-২) ৩০০ জন। সিনিয়র ক্রেডিট অফিসার (গ্রেড-৩) পদে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর। প্রশিক্ষণকাল ১ মাসে বেতন ১৫,০০০ টাকা। পরিচালক, মানব সম্পদ ও প্রশাসন, দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগার, ঢাকা; ঠিকানায় আবেদন পাঠানো যাবে ২০ ফেব্র“য়ারি ২০২২ পর্যন্ত। দরকারি তথ্য পাওয়া যাবে দিশার এই (www.disabd.org) ওয়েবসাইটে।
সূত্র : প্রথম আলো, ১ ফেব্রুয়ারি ২০২২, পৃষ্ঠা ১৩
গ্রন্থনা : আনিকা তাহসিন